দুটি মাছ ধরা নৌকা জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের মহেশখালী উপজেলায় গতকাল বুধবার পরিত্যক্ত অবস্থায় দুটি মাছ ধরা নৌকা জব্দ করেছে পুলিশ।
মহেশখালীর মাতারবাড়ী পুলিশ ফাঁড়ির এএসআই আবুল কাসেম বলেন, এক সপ্তাহ আগে মিয়ানমারের প্রায় দেড় শ রোহিঙ্গা নিয়ে দুটি মাছ ধরার নৌকা উপজেলার বিচ্ছিন্ন দ্বীপ ধলঘাটা ইউনিয়নের পশ্চিমে আশ্রয় নেয়। পরে বেগুনবোনিয়ায় ওই দুটি মাছ ধরার নৌকা নোঙর করে রোহিঙ্গাদের তীরে নামিয়ে দেয়। তিনি বলেন, মাছ ধরা নৌকাগুলো স্থানীয় প্রভাবশালী ব্যক্তিরা বিক্রি করে দেওয়ার চেষ্টা করছেন—এ তথ্যের ভিত্তিতে পুলিশ গতকাল বুধবার বেলা দুইটার দিকে সেখানে অভিযান চালায়।