দুটি মামলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার গারো বাজার থেকে অস্ত্র ও বোমা উদ্ধারের ঘটনায় দুটি মামলা হয়েছে। গতকাল বুধবার সকালে ঘাটাইল থানার এসআই খোকন কুমার সাহা মামলা দুটি করেন। উদ্ধারকৃত চারটি সুইচবোমা গতকাল সকালে ঘাটাইল শহীদ সালাহউদ্দীন সেনানিবাসের বোমা বিশেষজ্ঞ দলের কাছে হস্তান্তর করা হয়েছে বলে ঘাটাইল থানার ওসি জানান। গত মঙ্গলবার উপজেলার গারো বাজার বাসস্ট্যান্ড থেকে পুলিশ পরিত্যক্ত অবস্থায় ছয়টি পিস্তল, চারটি সুইচবোমা, ৪১টি গুলি ও আটটি ম্যাগাজিন উদ্ধার করে।