দুটি মামলা দায়ের, দুজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাগেরহাট সদর উপজেলার বড় পাইকপাড়া গ্রামে বুধবার রাতে মোটরসাইকেল ছিনতাই, পুলিশের ওপর হামলা ও ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত হওয়ার ঘটনায় দুটি মামলা হয়েছে। বৃহস্পতিবার রাতে বাগেরহাট মডেল থানার পুলিশ ওই ছিনতাইকারী দলের আরও দুই সদস্যকে খুলনার রূপসা উপজেলার বাসস্ট্যান্ড এলাকা থেকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন রূপসার বাগমারা গ্রামের মহসীন শেখের ছেলে মনির শেখ (২৫) ও ইদ্রিস শেখের ছেলে জাহিদুল শেখ (২৫)। তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মামলা দুটির তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক হারুন অর রশিদ জানান, ছিনতাই হওয়া মোটরসাইকেলের মালিক গৌরাঙ্গ সমাদ্দার বাদী হয়ে ছয় ছিনতাইকারীর বিরুদ্ধে ডাকাতি ও হত্যার অভিযোগে বৃহস্পতিবার বিকেলে বাগেরহাট মডেল থানায় একটি মামলা করেন।