দুটি মামলার অনুমোদন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুর্নীতি দমন কমিশন (দুদক) গতকাল রোববার দুটি মামলার অনুমোদন দিয়েছে। এর মধ্যে একটি জাসাসের সাবেক সভাপতি রেজাবুদ্দৌলা চৌধুরীর বিরুদ্ধে। দুদকের উপপরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য্য এ দুই মামলার অনুমোদন দেওয়ার কথা জানিয়েছেন।
রেজাবুদ্দৌলা চৌধুরীর বিরুদ্ধে ১ কোটি ২৩ লাখ ১৭ হাজার ৮০ টাকার জ্ঞাত আয়-বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ওই মামলার অনুমোদন দেওয়া হয়।
এ ছাড়া প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে আড়াই কোটি টাকা আত্মসাতের অভিযোগে ক্রসওয়ার্ল্ড পাওয়ার লিমিটেডের সিনিয়র এক্সিকিউটিভসহ পাঁচজনের বিরুদ্ধে অপর মামলাটির অনুমোদন দেয় দুদক।