দুটি মিষ্টির দোকানকে জরিমানা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভ্রাম্যমাণ আদালত চট্টগ্রামের নিউমার্কেট এলাকার স্বাদ ও ফুলকলি নামের দুটি মিষ্টির দোকানকে ৪২ হাজার টাকা জরিমানা করেছেন। অনুমোদন ছাড়া দই ও বিস্কুট উৎপাদন করায় তাদের জরিমানা করা হয়। এর মধ্যে স্বাদকে ৩০ হাজার ও ফুলকলিকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়। জেলা প্রশাসনের নির্বাহী হাকিম যূথিকা সরকারের নেতৃত্বে এই অভিযান চালানো হয়।