দুটি রিকশা পেলেন দেলোয়ার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শারীরিক প্রতিবন্ধী দেলোয়ার হোসেনকে সম্প্রতি দুটি রিকশা হস্তান্তর করেন প্রবাসী বাংলাদেশি জাফরুল্লাহ । প্রথম আলো
শারীরিক প্রতিবন্ধী দেলোয়ার হোসেনকে সম্প্রতি দুটি রিকশা হস্তান্তর করেন প্রবাসী বাংলাদেশি জাফরুল্লাহ । প্রথম আলো

দেলোয়ার হোসেনকে দুটি রিকশা কিনে দিয়েছেন জাফরুল্লাহ নামে প্রবাসী এক বাংলাদেশি। গত বৃহস্পতিবার সন্ধ্যায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে তিনি রিকশা দুটি দেলোয়ারের কাছে হস্তান্তর করেন।
‘এক পায়ে অবিরাম ২১ বছর’ শিরোনামে গত ১৪ জানুয়ারি প্রথম আলোয় একটি সচিত্র প্রতিবেদন ছাপা হয়। এরপর দেশ এবং দেশের বাইরে থেকে অনেকে দেলোয়ারকে সহায়তার প্রতিশ্রুতি দেন। দেলোয়ারের ব্যাংক হিসাব নম্বরে (সঞ্চয়ী হিসাব নম্বর ৩৪০৫৫২৩৩ অগ্রণী ব্যাংক, বিকে রোড শাখা, নারায়ণগঞ্জ) এ পর্যন্ত ৩৬ হাজার টাকা জমা পড়েছে।
রিকশা প্রদানকারী জাফরুল্লাহ বলেন, অসুস্থ দেলোয়ার যে ভিক্ষা না করে এক পায়েই ২১ বছর ধরে রিকশা চালিয়ে তিন সদস্যের সংসার চালাচ্ছেন, এটা তাঁর মনকে নাড়া দিয়েছে।
রিকশা পেয়ে আপ্লুত দেলোয়ার জড়িয়ে ধরেন জাফরুউল্লাহকে। একপর্যায়ে তাঁকে রিকশায় নিয়ে শহরে ঘোরান।