দুটি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতারণার অভিযোগে মেসার্স শাহজাহান ওভারসিজ এবং মেসার্স ইন্দোফিমা বাংলাদেশ ইন্টারন্যাশনাল লিমিটেড নামে দুটি জনশক্তি রপ্তানিকারক প্রতিষ্ঠানের সনদ (লাইসেন্স) বাতিল করেছে সরকার। একই সঙ্গে ওই দুটি প্রতিষ্ঠানের সব জামানতও বাজেয়াপ্ত করা হয়েছে। বৈদেশিক কর্মসংস্থান ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এ খবর নিশ্চিত করেছে।