দুটি রোগনির্ণয় কেন্দ্র সিলগালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ার খোকসা উপজেলায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে দুটি রোগনির্ণয় কেন্দ্র সিলগালা করে দিয়েছে। গতকাল বুধবার দুপুরে খোকসা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সেলিনা বানু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। মুঠোফোনে তিনি প্রথম আলোকে বলেন, সেবা ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালানোর সময় সেখানকার মালিক ও কর্মচারীরা পালিয়ে যান। লামিয়া মেমোরিয়াল ডিজিটাল ল্যাবের লোকজন ভেতরে রোগী রেখে বাইরে তালা দিয়ে পালিয়ে যান। তালা ভেঙে রোগীদের উদ্ধার করা হয়। তিনি আরও বলেন, কোনো বৈধ কাগজপত্র না থাকায় দুটি রোগনির্ণয় কেন্দ্র সিলগালা করে দেওয়া হয়েছে। এ দুটি প্রতিষ্ঠান খুবই নোংরা। এ সময় সেখানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা কামরুজ্জামান সোহেল উপস্থিত ছিলেন। কুষ্টিয়া অফিস