অবিলম্বে খুলনায় আধুনিক রেলস্টেশন নির্মাণ, ঢাকা-খুলনা রেলপথে দুটি লাইন চালু ও ঢাকা-খুলনা তৃতীয় আন্তনগর ট্রেন চালুর দাবিতে গতকাল মঙ্গলবার রেলমন্ত্রীকে স্মারকলিপি দিয়েছে খুলনা প্রেসক্লাব সমাজ উন্নয়ন পর্ষদ।বেলা দেড়টায় খুলনা সার্কিট হাউসে খুলনা প্রেসক্লাব সমাজ উন্নয়ন পর্ষদের আহ্বায়ক লিয়াকত আলীর নেতৃত্বে খুলনা প্রেসক্লাবের সভাপতি মকবুল হোসেন, সাধারণ সম্পাদক জাকির হোসেনসহ বিপুলসংখ্যক সাংবাদিক উলি্লখিত দাবিসংবলিত স্মারকলিপি রেলমন্ত্রী মুজিবুল হকের কাছে তুলে দেন। মন্ত্রী স্মারকলিপি গ্রহণ করে এ ব্যাপারে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন। এ সময় রেলমন্ত্রীর সঙ্গে ছিলেন প্রধানমন্ত্রীর উপদষ্টো মসিউর রহমান, খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আবদুল খালেক, সাংসদ ননী গোপাল মন্ডল ও মোল্লা জালাল উদ্দিন, রেলসচিব মাহবুবুর রহমানসহ রেলের কর্মকর্তারা।স্মারকলিপিতে বলা হয়, খুলনা রেলস্টেশনটি শত বছরের পুরোনো ও জরাজীর্ণ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বছর দুই আগে রেলস্টেশনটিকে আধুনিক স্টেশনে রূপান্তরের ঘোষণা দিলেও তা এখনো বাস্তবায়নের কাজ শুরু হয়নি।