দুটি লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের জগন্নাথপুর থেকে দুই যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার বিকেলে পৌর এলাকার হবিবপুর গ্রামের আওলাদ মিয়ার ছেলে দিনমজুর এনাম আহমদের (২২) লাশ নিজ শোবার ঘর থেকে উদ্ধার করে পুলিশ। লাশ ফ্যানের সঙ্গে ঝুলতে দেখে পরিবারের লোকজন পুলিশে খবর দেয়। অপর দিকে, গতকাল সকালে উপজেলার কলকলিয়া ইউনিয়নের যুগলনগর গ্রামের ছাদ মিয়ার ছেলে লেগুনাচালক রিয়াজুল হকের (২১) লাশ উদ্ধার করে পুলিশ। যুগলনগর সড়কের পাশের একটি গাছের সঙ্গে ঝুলছিল লাশটি। জগন্নাথপুর থানার এসআই রফিকুল ইসলাম জানান, উদ্ধারকৃত দুটি লাশ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি।