দুটি লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদীর পলাশ ও মনোহরদী উপজেলায় অজ্ঞাত দুটি লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সকাল নয়টার দিকে টঙ্গী-পাঁচদোনা আঞ্চলিক সড়কের পলাশ উপজেলার ভাগদী এলাকা থেকে পঞ্চাশোর্ধ্ব একজনের এবং আটটার দিকে ঢাকা-মনোহরদী আঞ্চলিক সড়কের মনোহরদী উপজেলার একদুয়ারিয়া ইউনিয়নের গোখলা ফাজিল মাদ্রাসার পাশ থেকে অজ্ঞাত আরেক ব্যক্তির (৩৫) লাশ উদ্ধার করা হয়।