দুটি লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্রসৈকতের গঙ্গামতী সংরক্ষিত বনাঞ্চল ও ধোলাইখাল এলাকা থেকে অজ্ঞাতনামা দুজনের লাশ উদ্ধার করা হয়েছে। গত শনিবার সন্ধ্যায় লাশ দুটি উদ্ধার করা হয়। নবগঠিত মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মাকসুদুর রহমান জানান, স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ দুটি উদ্ধার করে। ধারণা করা হচ্ছে, তাঁরা মাছ ধরার কোনো ট্রলারের জেলে। সাগরে ঢেউয়ের তোড়ে পড়ে তাঁরা মারা যেতে পারেন। তাঁদের দুজনের বয়স ৩০-৩২ হতে পারে। লাশ দুটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে।