দুটি লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের ভৈরব পৌর শহর এলাকার পুরাতন ব্রহ্মপুত্র নদ থেকে অজ্ঞাতপরিচয় দুই ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে শহরের জগন্নাথপুর মহল্লার কাদির বেপারীর ঘাট এলাকা থেকে ওই দুটি মৃতদেহ উদ্ধার করে পুলিশ। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, বিকেল চারটার দিকে কাদির বেপারীর ঘাট এলাকায় লাশ দুটি ভাসতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয় জনতা। পরে লাশ দুটি উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ। ভৈরব থানার ওসি শাহজাহান কবির বলেন, নিহতদের শরীরে আঘাতের চিহ্ন নেই।