দুটি শিশুর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার বেড়া উপজেলার চরদুর্গাপুর গ্রামে গতকাল শুক্রবার পানিতে ডুবে দুটি শিশুর মৃত্যু হয়েছে। তাদের নাম ইমন (৬) ও আজম (৭)। ইমনের বাবার নাম হাশেম সর্দার। আজমের বাবার নাম মাসুদ সর্দার। সম্পর্কে শিশু দুটি আপন চাচাতো ভাই। তারা স্থানীয় চরদুর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র ছিল। এলাকাবাসী জানান, গতকাল দুপুরের কোনো এক সময়ে শিশু দুটি সবার অগোচরে বাড়ির পাশের মাঠে বর্ষার পানিতে গোসল করতে নামে। একপর্যায়ে তারা পানিতে ডুবে যায়। বেলা তিনটার দিকে বাড়ির পাশে খেতের পানিতে তাদের ভাসতে দেখা যায়। কাশীনাথপুরে অবস্থিত একটি ক্লিনিকে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
বেড়া (পাবনা) প্রতিনিধি