দুটি স্থানে অগ্নিকাণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনার পূর্বধলা উপজেলার ফাজিলপুর বাজারে গত মঙ্গলবার গভীর রাতে অগ্নিকাণ্ড ঘটেছে। এতে নয়টি দোকান পুড়ে গেছে। একই রাতে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার মাইজবাগ বাজারে অগ্নিকাণ্ডে ছয়টি দোকানঘর মালামালসহ ভস্মীভূত হয়েছে। এলাকাবাসী বলেন, মঙ্গলবার রাত তিনটার দিকে ফাজিলপুর বাজারে একটি মুদির দোকান থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আগুন দ্রুত ছড়িয়ে পড়ে সাতটি মুদি ও দুটি কাপড়ের দোকান পুড়ে যায়। নেত্রকোনা ফায়ার সার্ভিসের কর্মী ও স্থানীয় লোকজন প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এদিকে রাত সাড়ে ১২টার দিকে মাইজবাগ বাজারে আগুন লাগে। পরে উপজেলা সদর থেকে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নেভান। এর আগে ছয়টি দোকান পুড়ে যায়। নেত্রকোনা ও নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি