দুটি হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভোলা সদর থানার পুলিশ গতকাল শুক্রবার দুটি হত্যা মামলার প্রধান নাছির সরদারকে (৪৫) গ্রেপ্তার করেছে। বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে রাজাপুর ইউনিয়নের কন্দ্রকপুরের শ্বশুরবাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোবাশ্বের আলী জানান, আসামি নাছির সরদার এলাকায় সন্ত্রাসী ও ভূমিদস্যু হিসেবে পরিচিত। সে ২০০৯ সালের ২১ ডিসেম্বর কালু বয়াতি নামে এক নিরীহ ব্যক্তিকে কুপিয়ে হত্যা করে বলে অভিযোগ আছে। তদন্ত শেষে ওই মামলার অভিযোগপত্র জমা হয়েছে।