প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) দুটি আবাসিক হলের ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হয়েছে। চুয়েট শাখা ছাত্রলীগের সভাপতি মশিউল কবীর ও সাধারণ সম্পাদক রশিদুল আবেদীন গতকাল রোববার নতুন হলের (এখনো নামকরণ হয়নি) আহার কক্ষে এক অনুষ্ঠানের মাধ্যমে এই কমিটির ঘোষণা দেন। নতুন হলের কমিটিতে নবী নেওয়াজ খানকে সভাপতি ও মাহমুদ ইসলামকে সাধারণ সম্পাদক করা হয়েছে। শহীদ মোহাম্মদ শাহ হল কমিটির সভাপতি করা হয়েছে গোলাম কিবরিয়াকে। রাজেশ পালকে করা হয়েছে সাধারণ সম্পাদক।