দুটি হাসপাতালকে জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরে দুটি হাসপাতালকে ৫৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার দুপরে জেলা শহরে এ অভিযান পরিচালনা করা হয়। গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তৌহিদ বিন হাসানের নেতৃত্বে ওই আদালত পরিচালিত হয়। এ সময় অনভিজ্ঞ প্যাথলজিস্ট দিয়ে প্রতিষ্ঠান পরিচালনার অভিযোগে শহরের রমিজা হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারকে ১৫ হাজার এবং অস্বাস্থ্যকর অস্ত্রোপচারকক্ষ, নিয়ম অনুযায়ী শয্যা না থাকার অভিযোগে একই এলাকার আল নূর ইসলামী হাসপাতালকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তৌহিদ বিন হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।