দুটি হাসপাতালকে জরিমানা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লক্ষ্মীপুর শহরে দুটি বেসরকারি হাসপাতালে গতকাল বৃহস্পতিবার দুপুরে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় অব্যবস্থাপনা, নোংরা পরিবেশ, মেয়াদ উত্তীর্ণ ওষুধ রাখাসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে হাসপাতাল দুটিকে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয়। উপজেলা নির্বাহী অফিস সূত্রে জানা যায়, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সমর কান্তি বসাকের নেতৃত্বে গতকাল দুপুরে নিউ আধুনিক এবং আধুনিক হাসপাতালে অভিযান পরিচালনা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নুরুজ্জামান বলেন, পর্যায়ক্রমে লক্ষ্মীপুর সদরের সবগুলো বেসরকারি হাসপাতাল ও প্যাথলজিতে অভিযান চলবে।