দুটিতে মেয়র পদে আ.লীগের চারজন 'বিদ্রোহী' প্রার্থী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনার তিনটি পৌরসভার দুটিতে মেয়র পদে আওয়ামী লীগের চারজন ‘বিদ্রোহী’ প্রার্থী হয়েছেন।
সদরে গতকাল বৃহস্পতিবার মনোনয়নপত্র জমার শেষ দিনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী কামরুল আহসান ছাড়াও বর্তমান মেয়র পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, জেলা আওয়ামী লীগের সদস্য সাবেক মেয়র মো. শাহজাহান, জেলা আওয়ামী লীগের সহসভাপতি হুমায়ুন কবির মনোনয়নপত্র জমা দিয়েছেন।
বেতাগীতে মনোনয়নপত্র জমা দিয়েছেন আওয়ামী লীগের মনোনীত এ বি এম গোলাম কবির। এখানে আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থী হয়েছেন মেয়র আলতাফ হোসেন বিশ্বাস। গত মঙ্গলবার আলতাফ হোসেনকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়। পরে তা পরিবর্তন করে উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ বি এম গোলাম কবিরকে দলীয় প্রার্থী করার সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় মনোনয়ন বোর্ড।