দুদক ও পিএসসির সচিব পদে নিয়োগ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুর্নীতি দমন কমিশনের (দুদক) সচিব পদে প্রেষণে নিয়োগ পেয়েছেন সংস্থাপন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (অতিরিক্ত সচিব) মো. ফয়জুর রহমান চৌধুরী। তিনি দুদকের সাবেক সচিব খোন্দকার আসাদুজ্জামানের স্থলাভিষিক্ত হলেন। বৃহস্পতিবার সংস্থাপন মন্ত্রণালয় তাঁর নিয়োগসংক্রান্ত এ আদেশ জারি করে। এদিকে বিনিয়োগ বোর্ডের সদস্য হিসেবে কর্মরত অতিরিক্ত সচিব চৌধুরী মো. বাবুল হাসানকে সরকারি কর্ম কমিশন (পিএসসি) সচিবালয়ের সচিব হিসেবে প্রেষণে নিয়োগ দেওয়া হয়েছে।