দুদক কমিশনার নিয়োগে বাছাই কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্নীতি দমন কমিশনের (দুদক) একজন কমিশনার নিয়োগের লক্ষ্যে পাঁচ সদস্যের একটি বাছাই কমিটি গঠন করা হয়েছে।

আজ রোববার মন্ত্রিপরিষদ বিভাগ এই কমিটি গঠন করেছে। মন্ত্রিপরিষদের সচিব মোহাম্মদ মোশাররফ হোসাইন ভূইঞা প্রথম আলো ডটকমকে এই তথ্য নিশ্চিত করেছেন।

আপিল বিভাগের বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বে করা এই কমিটির সদস্যরা হলেন হাইকোর্টের বিচারপতি মো. মঈনুল ইসলাম চৌধুরী, সরকারি কর্মকমিশনের চেয়ারম্যান এ টি আহমেদুল হক চৌধুরী, মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক মাসুদ আহমেদ ও সর্বশেষ অবসরপ্রাপ্ত মন্ত্রিপরিষদের সচিব এম আবদুল আজিজ।

মন্ত্রিপরিষদের সচিব বলেন, বাছাই কমিটি একজন কমিশনার নিয়োগের লক্ষ্যে দুজনের নাম বাছাই করে দেবে। সেখান থেকে একজন কমিশনার নিয়োগ করা হবে।

উল্লেখ্য, দুদকের বর্তমান চেয়ারম্যান গোলাম রহমানের মেয়াদ শেষ হচ্ছে ২৩ জুন। নিয়মানুযায়ী প্রথমে কমিশনার নিয়োগ করা হয়। পরে কমিশনারদের মধ্যে থেকে একজনকে চেয়ারম্যান নিয়োগ করা হয়।