দুদক কমিশনারের অবস্থার উন্নতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাহাবুদ্দিন
সাহাবুদ্দিন

দুর্নীতি দমন কমিশনের (দুদক) কমিশনার (তদন্ত) সাহাবুদ্দিনের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। তাঁকে এখন স্কয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) রাখা হয়েছে।
চিকিৎ​সকদের বরাত দিয়ে তাঁর পরিবারের সদস্যরা প্রথম আলোকে এ কথা বলেন। তাঁরা বলেন, শুক্রবার দুপুরে বুকে ব্যথা উঠলে সাহাবুদ্দিনকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়।
পরিবারের সদস্যরা আজ শনিবার বলেছেন, দুদক কমিশনার এখন আশঙ্কামুক্ত। তাঁরা সকলের দোয়া চেয়েছেন।