দুদক কর্মকর্তা সাময়িক বরখাস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্নীতি, অসদাচরণ ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে দুদকের এক কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গতকাল কমিশনের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। এস এম শামীম ইকবাল নামের ওই কর্মকর্তা দুদকের খুলনা সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ছিলেন। দুদকের প্রধান কার্যালয়ের জনসংযোগ বিভাগ বিষয়টি নিশ্চিত করেছে। দুদক সূত্র বলেছে, ২০১৫ সালের জুনে কমিশনের পক্ষ থেকে একটি মামলায় অভিযোগপত্র অনুমোদন করা হলেও শামীম ইকবাল তা আদালতে উপস্থাপন না করে নিজের কাছে রেখে দেন। এর পরিপ্রেক্ষিতে ওই মামলা সম্প্রতি আদালতে খারিজ হয়ে যায়।