দুদক কর্মচারী বরখাস্ত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঘুষ চাওয়ার অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) এক কর্মচারীকে বরখাস্ত করেছে সংস্থাটি। গতকাল বুধবার কমিশন তাঁকে বরখাস্ত করে বলে সংস্থার প্রধান কার্যালয়ের জনসংযোগ বিভাগ জানিয়েছে।
বরখাস্ত হওয়া ওই দুদক কর্মীর নাম মো. আবু ইউসুফ শাহ। তিনি সংস্থার ময়মনসিংহ সমন্বিত জেলা কার্যালয়ে ডেটা এন্ট্রি অপারেটর হিসেবে সংযুক্ত ছিলেন।
সূত্র জানায়, গাইবান্ধা সিদ্দিকীয়া দ্বিমুখী সিনিয়র মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ শরীফ মো. আবু ইউসুফের বিরুদ্ধে তৎকালীন গাইবান্ধা জেলা কার্যালয়ে একটি অভিযোগ জমা পড়ে। আবু ইউসুফ শাহ সে সময় গাইবান্ধায় কর্মরত ছিলেন। এ ঘটনায় ২০০৯ সালে তাঁর বিরুদ্ধে বিভাগীয় মামলা হয়।