দুদক চেয়ারম্যানের পদে থাকা নিয়ে রিটের রায় ৮ জুলাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যানের পদে গোলাম রহমানের থাকা প্রশ্নে রিটের ওপর আগামী ৮ জুলাই রায় দেওয়া হবে। গতকাল বুধবার বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ-সংক্রান্ত রুলের ওপর শুনানি শেষে এ দিন ধার্য করেন।দুদকের চেয়ারম্যানের পদে থাকার বৈধতা চ্যালেঞ্জ করে আইনজীবী মির্জা আল মাহমুদ ৯ জুন রিট আবেদনটি করেন। শুনানি নিয়ে ১১ জুন হাইকোর্ট রুল জারি করেন। এর ওপর গতকাল শুনানি শেষ হয়। আদালতে রিটের পক্ষে আইনজীবী এম বদরুদ্দোজা এবং দুদকের পক্ষে আইনজীবী আনিসুল হক ও খুরশীদ আলম খান শুনানি করেন। পরে আনিসুল হক প্রথম আলোকে বলেন, আদালত আগামী ৮ জুলাই রায়ের দিন ধার্য করেছেন।শুনানিতে দুদকের কৌঁসুলি খুরশীদ আলম খান দুদকের চেয়ারম্যান হিসেবে গোলাম রহমানের নিয়োগ, দুদকে যোগদান ও এনার্জি রেগুলেটরি কমিশন থেকে পদত্যাগ এবং বেতন-ভাতাসংক্রান্ত নথিপত্র তুলে ধরেন। খুরশীদ আলম খান বলেন, আইনে দুদকের কোনো কার্যক্রমে অস্পষ্টতা দেখা দিলে তার ব্যাখ্যা দেওয়ার ক্ষমতা সরকারকে দেওয়া হয়েছে। এনার্জি রেগুলেটরি কমিশনের পদ থেকে তিনি অব্যাহতি নিয়ে ২০০৯ সালের ২৪ জুন দুদকে যোগদান করেন। দুদক আইনের ৬(৩) ধারা ও ১০ ধারাকে একসঙ্গে মিলিয়ে পড়লে দেখা যায়, দুদকের কমিশনার ও চেয়ারম্যানের পদ আলাদা। তাহলে দুদক আইনের ৬(৩) ধারা চেয়ারম্যানের ক্ষেত্রে প্রযোজ্য নয়।আইনজীবী এম বদরুদ্দোজা বলেন, আইনের ব্যাখ্যা মন্ত্রিপরিষদ দিতে পারে না। নিয়োগের দিন থেকে কার্যকর হবে, তা স্পষ্টভাবে বলা আছে।