দুদক চেয়ারম্যানের বাবার ইন্তেকাল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্নীতি দমন কমিশন বা দুদকের চেয়ারম্যান ইকবাল মাহমুদের বাবা মোহাম্মদ আব্দুল লতিফ আর নেই। গতকাল শুক্রবার রাতে জাতীয় হৃদ্রোগ ইনস্টিটিউশনে তিনি ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৯৭ বছর।
তিনি স্ত্রী, পাঁচ ছেলে ও এক মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। সরকারের সাবেক সিনিয়র সচিব ও দুর্নীতি দমন কমিশনের বর্তমান চেয়ারম্যান ইকবাল মাহমুদ মরহুমের বড় ছেলে।
কর্মজীবনে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক আব্দুল লতিফের অন্য সন্তানেরাও নিজ নিজ ক্ষেত্রে সুপ্রতিষ্ঠিত।
আজ বাদ আসর সাভার উপজেলা ঈদগাঁ মাঠে জানাজা শেষে তাঁর লাশ দাফন করা হবে। বিজ্ঞপ্তি।