দুদক জনতা ব্যাংকের ১৬ কর্মকর্তাকে ডেকেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিসমিল্লাহ গ্রুপের প্রায় এক হাজার ১০০ কোটি টাকা আত্মসাতের ঘটনা অনুসন্ধানে জনতা ব্যাংকের ১৬ কর্মকর্তাকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ২৭, ২৮ ও ৩১ মার্চ দুদকের প্রধান কার্যালয়ে তাঁদের জিজ্ঞাসাবাদ করা হবে।গতকাল মঙ্গলবার বিকেলে ওই ১৬ কর্মকর্তাকে নোটিশ দেওয়া হয়েছে। যাঁদের নামে নোটিশ দেওয়া হয়েছে তাঁরা হলেন জনতা ব্যাংক ভবন করপোরেট শাখার মহাব্যবস্থাপক আবদুছ ছালাম, উপমহাব্যবস্থাপক আজমুল হক ও এস এম আবু হেনা মোস্তফা কামাল, সহকারী ব্যবস্থাপক (রপ্তানি) ফায়েজুর রহমান ভূঁইয়া ও অজয় কুমার ঘোষ, শাখা ব্যবস্থাপক জেসমিন আখতার ও আবদুল্লাহ আল মামুন, ঊর্ধ্বতন নির্বাহী কর্মকর্তা সৈয়দ জয়নাল আবেদীন, আবদুল্লাহ আল মাহমুদ ও শরীফ মোহাম্মদ শওকত হোসেন এবং নির্বাহী কর্মকর্তা রাজিয়া সুলতানা, এলিফ্যান্ট রোড শাখার সহকারী মহাব্যবস্থাপক ও শাখা ব্যবস্থাপক মোস্তাক আহমেদ খান ও ঊর্ধ্বতন নির্বাহী কর্মকর্তা এস এম শোয়েবুল কবির, মগবাজার শাখার শাখা ব্যবস্থাপক রফিকুল আলম, ঊর্ধ্বতন নির্বাহী কর্মকর্তা আতিকুর রহমান ও খন্দকার মোশাররফ হোসেন।