দুদক বিল সংশোধনের দাবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন ও সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন এক বিবৃতিতে সম্প্রতি দুর্নীতি দমন কমিশন (সংশোধন) বিল ২০১৩-কে সংবিধানের সুস্পষ্ট লঙ্ঘন হিসেবে চিহ্নিত করেছেন। গতকাল বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে নেতারা বলেন, দুদক যাতে স্বাধীনভাবে সরকারি কর্মকর্তাদের দুর্নীতির বিরুদ্ধে তদন্ত করতে না পারে, সে জন্য এই বিল আনা হয়েছে। এতে সরকারি কর্মকর্তারা দুর্নীতিতে আরও উৎসাহিত হবেন। বিজ্ঞপ্তি।