দুদককে কঠোরভাবে দায়িত্ব পালনের নির্দেশ রাষ্ট্রপতির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্নীতি দমনের লক্ষ্যে কঠোরভাবে দায়িত্ব পালনের জন্য দুর্নীতি দমন কমিশনকে নির্দেশ দিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ৷ গতকাল বুধবার বিকেলে বঙ্গভবনে দুদক চেয়ারম্যান মো. বদিউজ্জামানের নেতৃত্বে একটি প্রতিনিধিদল সংস্থার বার্ষিক প্রতিবেদন রাষ্ট্রপতির হাতে দেওয়ার পর তিনি এ নির্দেশ দেন৷ খবর বাসসের৷
বার্ষিক বিবরণীর বিভিন্ন দিক রাষ্ট্রপতির কাছে তুলে ধরেন দুদক চেয়ারম্যান৷ তিনি জানান, কমিশন ২০১১ থেকে ২০১৩ সাল পর্যন্ত বিশেষ জজ আদালতে এক হাজার ৫৯৮টি মামলা দায়ের করেছে। এগুলোর মধ্যে ৮১১টি কমিশনের মামলা এবং বাকি ৭৮৭টি অধুনালুপ্ত দুর্নীতি দমন ব্যুরো থেকে উত্তরাধিকার সূত্রে পাওয়া৷
আদালত ৬৯০টি মামলা আমলে নিয়েছে উল্লেখ করে বদিউজ্জামান বলেন, দুদকের মামলা আমলে নেওয়ার হার ৪৭ দশমিক ১ শতাংশ। অন্যদিকে, অধুনালুপ্ত দুর্নীতি দমন ব্যুরোর মামলা আমলে নেওয়ার হার ৩৯ দশমিক ১৪ শতাংশ।