দুদককে তলব করেছে সংসদীয় কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেসিক ব্যাংক কেলেঙ্কারির বিষয়ে জানতে দুর্নীতি দমন কমিশনকে (দুদক) তলব করেছে অর্থ মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটি। সম্প্রতি সংসদীয় কমিটির পক্ষ থেকে দুদক সচিব আবু মোহাম্মদ মোস্তফা কামালকে চিঠি পাঠানো হয়েছে।

দুদকের তদন্ত দলকে আগামী ২৮ জানুয়ারি বেলা ১১টায় সংসদীয় কমিটিতে হাজির থাকতে অনুরোধ জানানো হয়েছে। সংসদীয় কমিটির ওই চিঠিতে সই করেন কমিটির সচিব মোস্তাক আহমেদ।

তবে দুদক সূত্র জানিয়েছে, কমিটির তলবে হাজির হবে কি না এখনো সিদ্ধান্ত নেয়নি সংস্থাটি।

আরও পড়ুন: