দুদককে সংসদীয় কমিটিতে তলব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেসিক ব্যাংকে জালিয়াতির বিষয়ে জানতে দুর্নীতি দমন কমিশনকে (দুদক) তলব করেছে অর্থ মন্ত্রণালয়-সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটি।
দুদক সূত্র জানায়, এ বিষয়ে সম্প্রতি সংসদীয় কমিটি দুদকের সচিবকে চিঠি দিয়েছে। চিঠিতে বেসিক ব্যাংকের অনিয়ম ও দুর্নীতি-সংক্রান্ত বিষয়ে আলোচনার জন্য দুদকের সংশ্লিষ্ট কর্মকর্তাদের ২৮ জানুয়ারি বেলা ১১টায় জাতীয় সংসদে ১ নম্বর স্থায়ী কমিটির কক্ষে উপস্থিত থাকার জন্য বলা হয়।
দুদকের সচিব আবু মো. মোস্তফা কামাল চিঠি পাওয়ার বিষয়ে গতকাল রোববার প্রথম আলোকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, সংসদীয় কমিটির তলবের বিষয়ে সিদ্ধান্ত নেবে কমিশন।
সংসদীয় কমিটি সূত্রে জানা গেছে, বেসিক ব্যাংকের জালিয়াতির ঘটনায় ব্যাংকটির সাবেক চেয়ারম্যান শেখ আবদুল হাই বাচ্চু ও পরিচালনা পর্ষদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধানে কোনো অভিযোগ উত্থাপিত না হওয়ায় গত ২৭ অক্টোবর অর্থ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির সভায় সদস্যরা ক্ষোভ প্রকাশ করেন। ওই বৈঠকে দুদককে তলব করার সিদ্ধান্ত হয়।
বেসিক ব্যাংকে জালিয়াতির ঘটনায় গত বছরের ২১, ২২ ও ২৩ সেপ্টেম্বর গুলশান, মতিঝিল ও পল্টন থানায় ৫৬টি মামলা করে দুদক। এসব মামলায় মোট আসামি ১২০ জন।
সংবাদ সম্মেলনে তারানা হালিম