দুদকে কমিশনার নিয়োগে বাছাই কমিটি গঠন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্নীতি দমন কমিশনের (দুদক) একজন কমিশনার নিয়োগের লক্ষ্যে পাঁচ সদস্যের একটি বাছাই কমিটি গঠন করা হয়েছে। গতকাল রোববার মন্ত্রিপরিষদ বিভাগ এই কমিটি গঠন করে।মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করে বলেন, বাছাই কমিটি দুজনের নাম বাছাই করে দেবে। সেখান থেকে একজনকে কমিশনার নিয়োগ করা হবে।আপিল বিভাগের বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বে এই কমিটির অন্য সদস্যরা হলেন হাইকোর্টের বিচারপতি মো. মঈনুল ইসলাম চৌধুরী, সরকারি কর্মকমিশনের চেয়ারম্যান এ টি আহমেদুল হক চৌধুরী, মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক মাসুদ আহমেদ ও সর্বশেষ অবসরপ্রাপ্ত মন্ত্রিপরিষদ সচিব এম আবদুল আজিজ।দুদকের বর্তমান চেয়ারম্যান গোলাম রহমানের মেয়াদ শেষ হচ্ছে ২৩ জুন। ফলে কমিশনের একটি পদ শূন্য হবে। নিয়মানুযায়ী প্রথমে কমিশনার নিয়োগ করা হয়। পরে কমিশনারদের মধ্য থেকে একজনকে চেয়ারম্যান নিয়োগ করা হয়।