দুদকে জিজ্ঞাসাবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হল-মার্ক গ্রুপের ঋণ কেলেঙ্কারির নন-ফান্ডেড অংশের অনুসন্ধানে গতকাল রোববার সাতজন ব্যবসায়ীকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের প্রধান কার্যালয়ে তাঁদের জিজ্ঞাসাবাদ করে দুদকের পরিচালক ও এ-সংক্রান্ত অনুসন্ধান দলের প্রধান মীর জয়নুল আবেদিন শিবলীর নেতৃত্বে একটি দল। এই সাতজন হলেন মাস টেক্সটাইল অ্যান্ড স্পিনিং ইন্ডাস্ট্রিজ ও কটন করপোরেশনের দুই ব্যবসায়িক অংশীদার শহিদুল ইসলাম ও সাব্বির আহমেদ, এমডি মাহবুবুল হক ভূঁইয়া, সমতা টেক্সটাইল অ্যান্ড স্পিনিংয়ের ব্যবসায়িক অংশীদার লুতফর রহমান ও হেলাল উদ্দিন, এমডি মো. সেলিম মোর্শেদ এবং তানিয়া এন্টারপ্রাইজের মালিক এ কে এম মারুফ রেজা।
নিজস্ব প্রতিবেদক