প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গ্রাহকদের হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগ অনুসন্ধানে আইডিয়াল কো-অপারেটিভ লিমিটেডের (আইসিএল) ব্যবস্থাপনা পরিচালক এইচ এন এম শফিকুর রহমানকে আবারও তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল সোমবার দুদকের উপপরিচালক হামিদুল হাসান তাঁকে তলবি নোটিশ দেন। নোটিশে ২০ নভেম্বর সকাল সাড়ে নয়টায় শফিকুরকে দুদকের কার্যালয়ে হাজির হতে বলা হয়েছে। দুদক সূত্র জানায়, এ বছরের মার্চে শফিকুর রহমানকে একবার দুদকে জিজ্ঞাসাবাদ করা হয়।
নিজস্ব প্রতিবেদক