প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্যবসায়ী মুসা বিন শমসেরের সম্পদ অনুসন্ধানে তাঁর প্রতিষ্ঠান ড্যাটকো লিমিটেডের ব্যবস্থাপক ফারুক-উজ-জামানকে তলব করেছে দুদক। গতকাল রোববার ফারুকের কাছে পাঠানো নোটিশে ২৪ ডিসেম্বর তাঁকে দুদকের প্রধান কার্যালয়ে হাজির হতে বলা হয়েছে। মুসা বিন শমসেরের বিরুদ্ধে অভিযোগ অনুসন্ধান করছেন দুদকের উপপরিচালক মীর জয়নুল আবেদীন শিবলী। এর আগে পাঠানো এক নেটিশে মুসা বিন শমসেরকে ১৮ ডিসেম্বর দুদকে হাজির হতে বলা হয়েছে। একই অনুসন্ধানের অংশ হিসেবে গত বৃহস্পতিবার মুসার আত্মীয় ব্যবসায়ী কে এম শহীদুল্লাহকে জিজ্ঞাসাবাদ করে দুদক।
নিজস্ব প্রতিবেদক