প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) অথরাইজড অফিসার শফিউল হান্নানকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। শফিউল হান্নান এবং রাজউকের ছাড়পত্র শাখাসহ নকশা ও ভূমি শাখার বিভিন্ন কর্মকর্তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, মোটা অঙ্কের টাকা নিয়ে ড্যাপে চিহ্নিত ভূমি সাধারণ জমি হিসেবে দেখিয়ে ছাড়পত্র প্রদান ও নকশা অনুমোদনের অভিযোগ অনুসন্ধানের অংশ হিসেবে তাঁকে তলব করা হয়েছে। দুদকের উপপরিচালক এস এম রফিকুল ইসলাম গতকাল বৃহস্পতিবার তাঁকে তলব করে নোটিশ পাঠান। নোটিশে তাঁকে ২০ জানুয়ারি সকাল ১০টায় দুদকের প্রধান কার্যালয়ে হাজির থাকতে বলা হয়েছে। ২০১৫ সালে তাঁর দপ্তর থেকে অনুমোদন হওয়া নকশার তালিকা নিয়ে আসতে বলা হয়েছে।