প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হলফনামায় মিথ্যা ঘোষণা দিয়ে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) থেকে প্লট নেওয়ার অভিযোগ অনুসন্ধানের অংশ হিসেবে জিজ্ঞাসাবাদের জন্য বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক প্রতিমন্ত্রী সেলিমা রহমান এবং সাবেক সাংসদ আবদুল হাইকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অনুসন্ধান কর্মকর্তা ও দুদকের উপপরিচালক জাহাঙ্গীর হোসেন স্বাক্ষরিত চিঠি গতকাল রোববার তাঁদের নিজ নিজ ঠিকানায় পাঠানো হয়েছে বলে দুদক সূত্র নিশ্চিত করেছে। চিঠিতে সেলিমা রহমানকে ১২ এপ্রিল এবং আবদুল হাইকে ১৩ এপ্রিল দুদকের প্রধান কার্যালয়ে হাজির হতে বলা হয়েছে।