দুদকে নতুন সচিব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাত্র ১৬ দিনের মাথায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) সচিব পদে পরিবর্তন আনা হয়েছে। নতুন সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান মো. মাকসুদুল হাসান খানকে।

আজ বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ বিষয়ে আদেশ জারি করেছে। অপর এক আদেশে গত ২০ জুলাই দুর্নীতি দমন কমিশনের সচিব হিসেবে নিয়োগ পাওয়া মো. হুয়ায়ুন খালিদকে পরিকল্পনা কমিশনের ভারপ্রাপ্ত সদস্য করা হয়েছে।