দুদকে নতুন সচিব নিয়োগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্নীতি দমন কমিশন (দুদক) সংস্থার সচিব মাকসুদুল হাসান খানকে প্রত্যাহারের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে চিঠি পাঠানোর পাঁচ মাস পর তাঁকে বদলি করা হয়েছে। দুদকের নতুন সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে আবু মো. মোস্তফা কামালকে।

গতকাল রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়ের দুটি আলাদা প্রজ্ঞাপনে এই বদলি ও নিয়োগের কথা জানানো হয়। অতিরিক্ত সচিব আবু মো. মোস্তফা কামাল দুদকের মহাপরিচালক হিসেবে প্রেষণে কর্মরত ছিলেন।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়েছে, ভারপ্রাপ্ত সচিব পদমর্যাদায় দুদকের সচিব হিসেবে নিয়োগের জন্য আবু মো. মোস্তফা কামালের চাকরি মন্ত্রিপরিষদ বিভাগে ন্যস্ত করা হয়েছে। অন্যদিকে মাকসুদুল হাসান খানকে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব নিয়োগ দেওয়া হয়েছে।