দুদকে সম্পদ বিবরণী জমা দিলেন মুসা বিন শমসের
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুর্নীতি দমন কমিশনের (দুদক) কাছে সম্পদের হিসাব দিয়েছেন বিতর্কিত ব্যবসায়ী মুসা বিন শমসের। গতকাল রোববার দুপুরে তিনি তাঁর আইনজীবীর মাধ্যমে দুদকের সচিব বরাবর সম্পদের বিবরণী জমা দেন।
মুসা বিন শমসেরের সম্পদের হিসাব জমা দেওয়ার বিষয়টি দুদকের সূত্র প্রথম আলোকে নিশ্চিত করেছে।
সম্পদের হিসাব দিতে গত ১৯ মে মুসাকে নোটিশ পাঠায় দুদক। বিশেষ বাহক মারফত বনানীতে মুসার ব্যবসায়িক প্রতিষ্ঠান ড্যাটকোতে এই নোটিশ পাঠানো হয়। নোটিশ জারির চার দিন পর দুদকের কাছে আরও সাত কর্মদিবস সময় চান তিনি।
দুদক আইন অনুযায়ী, নোটিশ পাওয়ার সাত কার্যদিবসের মধ্যে স্থাবর-অস্থাবর সম্পদের হিসাব দুদকে জমা দিতে হয়। অবশ্য এ সময়ের মধ্যে সম্পদ বিবরণী জমা দিতে ব্যর্থ হলে আরও সাত কার্যদিবস সময় বাড়িয়ে নেওয়া যায়।