দুদকে সম্পদের হিসাব দিলেন নূর হোসেন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের সাত খুন মামলার প্রধান আসামি নূর হোসেন দুর্নীতি দমন কমিশনে (দুদক) সম্পদের হিসাব দাখিল করেছেন। গতকাল রোববার বিকেলে কারা কর্তৃপক্ষের মাধ্যমে দুদকের সচিব আবু মো. মোস্তফা কামালের কাছে তিনি এ হিসাব জমা দেন।
দুদকের দায়িত্বশীল সূত্র গতকাল রাতে বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছে। সূত্রটি বলেছে, দুদকে জমা দেওয়া এই সম্পদ বিবরণীতে নূর হোসেন ১ কোটি ৭৮ লাখ টাকার সম্পদ দেখিয়েছেন। দুদক এখন এই হিসাব যাচাই-বাছাই করে দেখবে। সম্পদের কোনো তথ্য গোপন করলে অথবা বিবরণীতে দেওয়া তথ্যের বাইরে কোনো সম্পদ পেলে দুদক আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
গত ১২ নভেম্বর ভারত থেকে নূর হোসেনকে দেশে ফিরিয়ে আনা হয়। ১৭ নভেম্বর কাশিমপুর কারাগার-২-এর জেল সুপারের মাধ্যমে নূর হোসেনকে সম্পদ বিবরণীর নোটিশ দেয় দুদক।