দুদকে সম্পদের হিসাব দিলেন নূর হোসেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের আলোচিত সাত খুন মামলার প্রধান আসামি নূর হোসেন দুর্নীতি দমন কমিশনে (দুদক) সম্পদের হিসাব দাখিল করেছেন। গতকাল রোববার বিকেলে কারা কর্তৃপক্ষের মাধ্যমে দুদক সচিব আবু মো. মোস্তফা কামালের কাছে তিনি এ হিসাব জমা দেন। দুদকের দায়িত্বশীল সূত্র রাতে প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছে।

সূত্রটি জানায়, দুদকে জমা দেওয়া ওই সম্পদ বিবরণীতে নূর হোসেন এক কোটি ৭৮ লাখ টাকার সম্পদ দেখিয়েছেন।

দুদক এখন তাঁর এ সম্পদের হিসাব যাচাই-বাছাই করে দেখবে। সম্পদের কোনো তথ্য গোপন করলে অথবা বিবরণীতে দেওয়া তথ্যের বাইরে কোনো সম্পদ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে ওই সূত্র।

ট্রাকচালকের সহকারী হিসেবে কর্মজীবন শুরু করা নুর হোসেন রাজনৈতিক ছত্র ছায়ায় বিপুল পরিমাণ সম্পদের মালিক হয়েছে বলে অভিযোগ রয়েছে।
২০১৪ সালের এপ্রিলে নারায়ণগঞ্জের কাউন্সিলর নজরুল ইসলামসহ সাতজনকে হত্যার ঘটনার পর নূর হোসেন ভারতে পালিয়ে গেলে ২৯ মে তাঁর সম্পদের অনুসন্ধানে নামে দুদক। পরে এই অনুসন্ধান কার্যক্রম অনেকটাই স্থবির হয়ে পড়ে। গত ১২ নভেম্বর ভারত থেকে তাঁকে দেশে ফিরিয়ে আনা হয়। এরপর দুদকের এ অনুসন্ধানে আবারও গতি আসে। ১৭ নভেম্বর গাজীপুরের কাশিমপুর কারাগার-২ এর জেল সুপারের মাধ্যমে নুর হোসেনকে সম্পদ বিবরণীর নোটিশ জারি করে দুদক।