দুদকের একার পক্ষে দুর্নীতি নির্মূল অসম্ভব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্নীতি দমন কমিশনের (দুদক) একার পক্ষে দুর্নীতি নির্মূল করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন সংস্থার চেয়ারম্যান গোলাম রহমান। একই সঙ্গে বিলুপ্ত দুর্নীতি দমন ব্যুরোর সমালোচনা করে দুদক চেয়ারম্যান আরও বলেন, তখনকার ক্ষমতাসীন দলগুলো রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল করতে এ সংস্থাকে ব্যবহার করত।গতকাল রোববার ‘দুর্নীতি অর্থনৈতিক উন্নয়নের প্রধান অন্তরায়’ শীর্ষক রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দুদক চেয়ারম্যান এ মন্তব্য করেন। দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ-২০১৩ উদ্যাপনের ষষ্ঠ দিনে রাজধানীর শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালা মিলনায়তনে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রছাত্রীর অংশগ্রহণে এ রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।গোলাম রহমান বলেন, বর্তমান দুদক জাতি-ধর্ম-বর্ণনির্বিশেষে সব দুর্নীতিবাজের বিরুদ্ধে নিরপেক্ষভাবে ব্যবস্থা নিচ্ছে।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুদকের কমিশনার মো. বদিউজ্জামান, সচিব ফয়েজুর রহমান চৌধুরীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। দুর্নীতি প্রতিরোধ সপ্তাহর শেষ দিন আজ ‘রাজনৈতিক সদিচ্ছাই দুর্নীতি দমনে প্রধান ভূমিকা রাখতে পারে’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হবে।