প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নতুন করে চালু করার তিন দিনের মাথায় হ্যাক হয়েছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) ওয়েবসাইট। গত বৃহস্পতিবার রাতে বাংলাদেশি একটি হ্যাকার গ্রুপ ওয়েবসাইটটি হ্যাক করেছে। www.acc.org.bd -এ ওয়েব ঠিকানায় গিয়ে কালো রঙের একটি পেজে সাদা রঙে লেখা রয়েছে ‘হ্যাকড বাই এফএস’। সেখানে একটি বাংলা গানও শোনা যাচ্ছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় এ প্রতিবেদন লেখার সময় পর্যন্ত ওয়েবসাইটটি পুনরুদ্ধার করা সম্ভব হয়নি। জার্মান দাতা সংস্থা জিআইজেডের আর্থিক সহায়তায় নতুনভাবে তৈরি করা এ ওয়েবসাইট গত মঙ্গলবার উদ্বোধন করেন দুদকের চেয়ারম্যান মো. বদিউজ্জামান।