দুদকের করা মামলায় ওবায়দুল কাদেরের আগাম জামিন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদেরের আগাম জামিন মঞ্জুর করেছেন হাইকোর্ট। গতকাল মঙ্গলবার বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি এফ আর এম নাজমুল আহসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ তাঁর আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। গতকাল দুপুরে আদালতে উপস্থিত হয়ে ওয়াবদুল কাদের দুদকের মামলায় জামিনের আবেদন জানান।