দুদকের কাজে সহযোগিতা করবে এডিবি ও জিআইজেড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুর্নীতি প্রতিরোধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) ইতিবাচক পদক্ষেপগুলোকে বিবেচনায় রেখে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ও জার্মান সাহায্য সংস্থা জিআইজেড সহায়তা করবে, এমনটাই আশাবাদ সংস্থাটির চেয়ারম্যান ইকবাল মাহমুদের।
আজ বুধবার দুদক কার্যালয়ে দুটি সংস্থার সঙ্গে আলাদা বৈঠক করেন দুদক চেয়ারম্যান। এডিবির ভাইস প্রেসিডেন্ট ওয়েনচাই ঝ্যাংয়ের নেতৃত্বে একটি দল এবং জিআইজেডের রুল অব ল’ বিভাগের কর্মসূচিপ্রধান প্রমিতা সেনগুপ্তার নেতৃত্বে আরেকটি দলের সঙ্গে বৈঠক দুটি হয়।
দুদকের বিজ্ঞপ্তিতে বলা হয়, কমিশন চেয়ারম্যান আলাপকালে সংস্থা দুটির কাছে কারিগরি, প্রযুক্তিগত ও কর্মকর্তাদের দক্ষতামূলক কর্মকাণ্ডে সহায়তা চান। সংস্থা দুটিও তাদের সহায়তা অব্যাহত রাখার আশ্বাস দিয়েছে।