দুদকের ক্ষমতা হস্তান্তরের উদ্যোগে টিআইবির নিন্দা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইন সংশোধন করে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলা প্রত্যাহারের ক্ষমতা সরকারের নির্বাহী বিভাগে হস্তান্তরের যে উদ্যোগ নেওয়া হয়েছে, তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। সংস্থাটির এক বিবৃতিতে গতকাল বৃহস্পতিবার এ তথ্য জানানো হয়।টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান এক বিবৃতিতে বলেন, সরকার যেকোনোভাবেই দলীয় প্রভাবমুক্ত হয়ে দুর্নীতি দমনে দৃঢ় ও কঠোর হতে পারছে না—এই সিদ্ধান্ত তারই সুস্পষ্ট ইঙ্গিত। অন্যদিকে দীর্ঘ প্রক্রিয়ায় দুর্নীতি দমন আইন, ২০০৪ সংশোধন করে দুদকের ক্ষমতা সুদৃঢ়তর করার লক্ষ্যে খসড়া হিসেবে অনুমোদিত সংশোধনী সংসদে উত্থাপিত না হওয়া এবং এ-সম্পর্কিত তথ্য প্রকাশ না করার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে টিআইবি। অনতিবিলম্বে খসড়া সংশোধনীগুলো প্রকাশ এবং তা সংসদে উত্থাপনের দাবি জানিয়েছে সংস্থাটি।