দুদকের গণশুনানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় গতকাল বুধবার দুর্নীতি দমন কমিশন (দুদক) ও জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) উদ্যোগে গণশুনানি হয়েছে। উপজেলা পরিষদ চত্বরে এ অনুষ্ঠান হয়। এতে প্রধান অতিথি ছিলেন দুদকের কমিশনার নাসির উদ্দীন আহমেদ। অনুষ্ঠানে জেলা প্রশাসক খায়রুল আলম শেখ সভাপতিত্ব করেন। এতে বক্তব্য দেন দুদকের পরিচালক মো. মনিরুজ্জামান, সংস্থাটির বরিশাল বিভাগীয় কার্যালয়ের পরিচালক আক্তার হোসেন, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সম্পাদক মুনিরুজ্জামান প্রমুখ। অনুষ্ঠানে উপজেলা ভূমি কার্যালয়, সেটেলমেন্ট কার্যালয়, সাব-রেজিস্ট্রারের কার্যালয়, পিরোজপুর পল্লী বিদ্যুৎ সমিতির ভান্ডারিয়া কার্যালয় এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয় নিয়ে এ গণশুনানি হয়।