প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পাঁচটি সরকারি দপ্তরের দুর্নীতি, অনিয়ম ও হয়রানির অভিযোগের বিষয়ে গণশুনানির উদ্যোগ নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক ও গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন পেশার মানুষের সঙ্গে মতবিনিময় সভা করেন দুর্নীতি দমন কমিশনের কর্মকর্তারা। সভায় দুদকের ঢাকা বিভাগের পরিচালক নাসিম আনোয়ার বলেন, সোনারগাঁয়ের ভূমি অফিস, সাব-রেজিস্ট্রি অফিস, পল্লী বিদ্যুৎ সমিতি, উপজেলা সরকারি হাসপাতাল ও শিক্ষা অফিসের অভিযোগের বিষয়ে ১০ ডিসেম্বর উপজেলা চত্বরে গণশুনানি হবে।